...|...|...

রাজধানী

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, সকাল ১০:৪১
Shares
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০

ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৯ জন, লালবাগ বিভাগ ৫২ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৬২ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১২৩ জন, গুলশান বিভাগ ৪০ জন ও উত্তরা বিভাগ ২৫ জনকে গ্রেফতার করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অভিযানকালে ১৫টি মোবাইলফোন, ১টি রিয়ার সাইড পিলার কভার, ২টি অটোরিকশা, ১টি প্রাইভেটকার, ১টি সেলাই রেঞ্জ, নগদ ৩৩০৫ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।