...|...|...

রাজধানী

প্রি-পেইড গ্রাহকদের জরুরি নির্দেশনা দিল ডেসকো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:১৩ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪৪
Shares
প্রি-পেইড গ্রাহকদের জরুরি নির্দেশনা দিল ডেসকো

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড গ্রাহকদের মিটারে পর্যাপ্ত ব্যালান্স রাখতে অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)।

শনিবার (১৭ অক্টোবর) ডেসকোর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটির সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রি-পেইড গ্রাহকদের আগেভাগেই পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে ছুটির মধ্যে মিটারের ব্যালান্স শেষ হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি এড়ানো সহজ হবে।

এ ছাড়া বিদ্যুৎ সরবরাহ বা প্রি-পেইড মিটারসংক্রান্ত যেকোনো প্রয়োজনে গ্রাহকদের ডেসকোর হটলাইন নম্বর ১৬১২০ অথবা ১৬৯৯৯-এ যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

ছুটির সময়ে বিদ্যুৎ ব্যবহারে ভোগান্তি এড়াতে গ্রাহকদের আগাম প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে ডেসকো।