...|...|...

সারাদেশ

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলে আটক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, রাত ৯:০১ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, রাত ৯:০৫
Shares
খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলে আটক

মমতাজির বিল্লাহ ও সাজিয়া। ছবি: সংগৃহীত

খুলনা নগরীর একটি ব্যাচেলর মেস থেকে এক তরুণীসহ এক যুবককে থানায় নিয়ে গেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটক যুবক মমতাজির বিল্লাহ (২৬) সাতক্ষীরার জামায়াত নেতা ও একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুকের ছেলে বলে দাবি করেছেন স্থানীয়রা।

রবিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি আবাসিক এলাকার ২১ নম্বর রোডের ৩২৫ নম্বর ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

আটক তরুণীর নাম সাজিয়া (২২) বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুজগুন্নি আবাসিক এলাকার ২১ নম্বর রোডের ৩২৫ নম্বর ভবনের চতুর্থ তলায় কয়েকজন ব্যাচেলর যুবক ভাড়া থাকেন। রবিবার বিকেলে মমতাজির বিল্লাহ ওই মেসের একটি কক্ষে এক তরুণীকে নিয়ে প্রবেশ করেন বলে স্থানীয়দের দাবি।

বিষয়টি মেসের অন্য বাসিন্দাদের নজরে এলে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে তারা ওই তরুণ ও তরুণীকে আটকে রাখেন বলে জানা গেছে।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন। একপর্যায়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খালিশপুর থানা পুলিশ।

স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ মেসের কক্ষ থেকে মমতাজির বিল্লাহ ও সাজিয়াকে থানায় নিয়ে যায়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মুজগুন্নি আবাসিক এলাকার একটি মেস থেকে এক তরুণ ও তরুণীকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রের দাবি, মমতাজির বিল্লাহ সাতক্ষীরার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুকের ছেলে। গোলাম ফারুক জামায়াতের রাজনীতির সাথে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা তৈরি হলেও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধ সংঘটিত হওয়ার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। পুলিশি তদন্ত, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং আইনগত পদক্ষেপের মাধ্যমে ঘটনার প্রকৃত বিষয়টি স্পষ্ট হবে।