...|...|...

বিশ্ব

নতুন অস্ত্র নিয়ে বিশ্বকে চমকে দিতে প্রস্তুত ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪৩ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:০৪
Shares
নতুন অস্ত্র নিয়ে বিশ্বকে চমকে দিতে প্রস্তুত ইরান

ছবি: সংগৃহীত

নতুন অস্ত্র ও সামরিক সক্ষমতা দেখে বিশ্ব ‘অবাক হয়ে যাবে’ বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরানের প্রতিরক্ষামূলক ও পাল্টা-আক্রমণাত্মক কার্যক্রমে ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ আসবে বলেও জানিয়েছে বাহিনীটি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি ইরানি সংবাদমাধ্যম আল-আলমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কোনো হামলা হলে যুদ্ধের ভৌগোলিক অবস্থান এবং ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জামের ক্ষেত্রে পরিবর্তন আসবে। নতুন সক্ষমতাসম্পন্ন অস্ত্র যুদ্ধক্ষেত্রে নিয়ে আসা হবে এবং তা বিশ্বকে বিস্মিত করবে।

মোহেব্বি আরও বলেন, ইরানের নতুন অস্ত্র ব্যবহারের পাশাপাশি লক্ষ্যবস্তুর ক্ষেত্রেও পরিবর্তন আসবে। তাদের কিছু নতুন লক্ষ্যবস্তু রয়েছে, যেগুলোতে এখনো হামলা চালানো হয়নি।

তিনি বলেন, “আমাদের লক্ষ্যবস্তুগুলোও আর আগের মতো একই থাকবে না। আমাদের নতুন কিছু লক্ষ্যবস্তু রয়েছে, যেগুলোতে এখনও আঘাত করা হয়নি।”