...|...|...

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০৪ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০৯
Shares
আজকের স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নিয়মিত ওঠানামা করছে। সর্বশেষ দাম কমানোর পর সোমবার (২৮ সেপ্টেম্বর) সেই নির্ধারিত দামেই দেশের বাজারে বিক্রি হচ্ছে স্বর্ণ।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)  শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়। এতে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম কমানো হয় ১ হাজার ৬৯১ টাকা।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ভ্যাটসহ এই দামই কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গয়নার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকায়।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এসব দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণ  ও রুপার গহনায় বিক্রয় মূল্যের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা।

ফলে সর্বশেষ ঘোষিত বাজুসের দাম অনুযায়ী,সোমবার দেশের বাজারে এসব মূল্যেই স্বর্ণ ও রুপার অলংকার বিক্রি হচ্ছে।