দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা। এতে ভ্যাটসহ এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার টাকার ওপরে।
আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার টাকা । ভালো মানের রুপার ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ৪৯১ টাকা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে স্বর্ণ ও রুপার এই নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই বিক্রি হবে।
বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম রাখা হচ্ছে ৪ হাজার ৪৯১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৩১৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ৭৯৯ টাকায় বিক্রি হচ্ছে।


