...|...|...

অর্থনীতি

রবিবার দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৩১ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৫৪
Shares
রবিবার দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ১ হাজার ৬৯১ টাকা। এতে ভ্যাটসহ এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩২ হাজার টাকার ওপরে। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা। ভালো মানের রুপার ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৪১ টাকা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্বর্ণ ও রুপার গহনার এই নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই বিক্রি হবে।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২২ হাজার ৪৯১।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম রাখা হচ্ছে ৪ হাজার ৮৪১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩৩ টাকা টাকায় বিক্রি হচ্ছে।