...|...|...

খেলা

তিন ম্যাচে ১৩ গোল হজম, আসিয়ান কাপে বাংলাদেশের ফুটবলের ধস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪০
Shares
তিন ম্যাচে ১৩ গোল হজম, আসিয়ান কাপে বাংলাদেশের ফুটবলের ধস

ছবি: সংগৃহীত

আসিয়ান কাপে তিন ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। মালয়েশিয়ার কাছে ৩-০, সিঙ্গাপুরের কাছে ১-০ ও ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে তারা। তিন ম্যাচে গোল করেছে মাত্র দুটি, হজম করেছে ১৩টি। ফলাফল হতাশার হলেও শক্তিশালী তিন প্রতিপক্ষের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলের কঠিন পরীক্ষা পেয়েছে বাংলাদেশ।

ভারত সরে যাওয়ার পর ফিফার আমন্ত্রণে টুর্নামেন্টে খেলার সুযোগ পায় বাংলাদেশ। টমাস ডুলির দল মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ খেলে। তিন ম্যাচেই গতি, শারীরিক সক্ষমতা ও বল নিয়ন্ত্রণে প্রতিপক্ষের সাথে ব্যবধান স্পষ্ট হয়েছে।

রক্ষণেই সবচেয়ে বড় দুর্বলতা দেখা গেছে। দ্রুত আক্রমণের সময় মাঝমাঠ ও রক্ষণভাগের মধ্যে জায়গা তৈরি হয়েছে, বিশেষ করে ইন্দোনেশিয়ার বিপক্ষে যার খেসারত দিতে হয়েছে। সাফের আগে শক্তিশালী দলের বিপক্ষে রক্ষণ সংগঠিত রাখার বিষয়টি তাই গুরুত্বপূর্ণ।

আক্রমণেও ধারাবাহিকতার অভাব ছিল। তিন ম্যাচে দুই গোলের মধ্যে ইন্দোনেশিয়ার বিপক্ষে শাহরিয়ার ইমন ও ফারহান আলী গোল করেছেন। সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ের ঘাটতিতে গোল বাড়েনি।

তবে তরুণদের জন্য আসিয়ান কাপ ছিল গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার মঞ্চ। ফারহান, মিনহাজুল করিম, শুকি ইতোফুসা ও জিদান ইউসুফ আন্তর্জাতিক ফুটবলের কঠিন পরিবেশে খেলার সুযোগ পেয়েছেন।

ফলাফল বলছে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে। রক্ষণ, মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ, দ্রুত আক্রমণ ঠেকানো ও গোলের সুযোগ তৈরি এই জায়গাগুলোতেই সাফের আগে উন্নতি করতে হবে।