...|...|...

জাতীয়

ড্রাইভিং লাইসেন্স ও জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, দুপুর ১:৪৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:২৮
Shares
ড্রাইভিং লাইসেন্স ও জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল

ছবি: সংগৃহীত

জরিমানা ছাড়াই মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এটিকে শেষবারের মতো সময়সীমা বৃদ্ধি হিসেবে উল্লেখ করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগের ২৩ আগস্টের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সকল প্রকার মোটরযানের কাগজপত্র—ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত শেষবারের মতো বৃদ্ধি করা হয়েছে।