...|...|...

রাজনীতি

এআই দিয়ে সরকারবিরোধী অপপ্রচার চালাচ্ছে জামায়াত-শিবির: নুরুল হক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৪০ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩৩
Shares
এআই দিয়ে সরকারবিরোধী অপপ্রচার চালাচ্ছে জামায়াত-শিবির: নুরুল হক

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জামায়াত-শিবির সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তার দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীরাও সরকারের বিরুদ্ধে এমন অপপ্রচার চালাননি।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, এআইয়ের মাধ্যমে জামায়াত-শিবির সরকারের বিরুদ্ধে যে সংঘবদ্ধ অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তা আওয়ামী লীগের নেতাকর্মীরাও করেনি। এটি জামায়াতের অপরাজনীতি। চব্বিশের জুলাইয়ের পর বাকস্বাধীনতার নামে অপতথ্য ছড়ানো হচ্ছে।

সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, আধিপত্যবাদ থেকে জনগণকে মুক্ত করতে বিএনপির বিকল্প নেই। ফ্যাসিস্ট শক্তি সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সরকারের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলায় দেশের জনগণকে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি সরকারকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

রাশেদ খান আরও বলেন, শহীদ ওসমান হাদি জাতীয়তাবাদী চেতনার অংশ। ওসমান হাদিকে কেন্দ্র করে নুরুল হক নুরের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।