ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে সচেতনতামূলক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠ থেকে র্যালিটি শুরু হয়। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি শেষ হয়। এতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য নগরবাসীকেও সচেতন হতে হবে এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি আরও বলেন, কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ময়মনসিংহ সিটি কর্পোরেশন ময়মনসিংহ নগরবাসীর কাছে সহযোগিতা চায় ডেঙ্গু প্রতিরোধে।


