...|...|...

রংপুর

টাইমস টুডে-তে সংবাদের জের

ডিমলায় গ্রেফতার বিএনপি নেতা সাইবার ফোর্স থেকে বহিষ্কার

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, রাত ৯:১০ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:৪৯
Shares
ডিমলায় গ্রেফতার বিএনপি নেতা সাইবার ফোর্স থেকে বহিষ্কার

দৈনিক 'টাইমস টুডে' পত্রিকায় খবর প্রকাশের পর চেক জালিয়াতির মামলায় গ্রেফতার হওয়া তারেক জিয়া সাইবার ফোর্স এর ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলেনুর রহমান (৩৮)-কে সংগঠনের সকল পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এস. এম. সাগর নই করা এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

​বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা, নীতি-আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আলেনুর রহমানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে তিনি সংগঠনের নাম, পদবি বা লোগো ব্যবহার করে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।

​উল্লেখ্য, অর্থ আত্মসাৎ ও এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় দায়ের করা চেক জালিয়াতির মামলায় (গাইবান্ধা সিআর মামলা নং-১১৭২/২৪) আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন আলেনুর রহমান। রবিবার (২ আগস্ট) রাতে ডিমলা উপজেলার তিতপাড়া গ্রামের নিজ বাসা থেকে ডিমলা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

​পরদিন ঘটনাটি নিয়ে দৈনিক 'টাইমস টুডে'-তে গুরুত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হলে সর্বস্তরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসে। সংবাদের সত্যতা যাচাই শেষে বিতর্কিত এই নেতার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে কেন্দ্রীয় কমিটি।