...|...|...

অর্থনীতি

টানা দুই সপ্তাহ ধরে হু হু করে কমছে জ্বালানি তেলের দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০৯
Shares
টানা দুই সপ্তাহ ধরে হু হু করে কমছে জ্বালানি তেলের দাম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে শুক্রবার সকালে তেলের দাম কিছুটা কমেছে। এর ফলে টানা দ্বিতীয় সপ্তাহের মতো দরপতনের পথে রয়েছে অপরিশোধিত তেল। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলেও অঞ্চলটিতে নতুন করে বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা কিছুটা কমে আসায় বাজারে এই চাপ তৈরি হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ১১টা ২৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচারস প্রতি ব্যারেলে ২৮ সেন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ কমে ৯৫ দশমিক ৫৪ ডলারে নেমে আসে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ফিউচারস ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৩ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৮ দশমিক ১৮ ডলারে দাঁড়ায়।

শুক্রবার সকালের এই দরপতন আগের দুই দিনের মূল্যবৃদ্ধির ধারা উল্টে দিয়েছে। পুরো সপ্তাহজুড়েই তেলের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা গেছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছিল। তবে ইয়েমেনের হুতিদের সৌদি আরবের অবকাঠামো লক্ষ্য করে হামলা এবং তেলবাহী ট্যাংকারে আক্রমণের ঘটনা সেই আশাবাদে চাপ সৃষ্টি করে।

ফলে একদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা কিছুটা কমলেও, অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ এখনও পুরোপুরি কাটেনি। এই দুই বিপরীত প্রভাবের মধ্যে থেকেই তেলের বাজারে ওঠানামা অব্যাহত রয়েছে।