...|...|...

বিশ্ব

হরমুজে মাইন বিস্ফোরণে গ্যাসবাহী জাহাজে ভয়াবহ আগুন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫০
Shares
হরমুজে মাইন বিস্ফোরণে গ্যাসবাহী জাহাজে ভয়াবহ আগুন

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীর পূর্ব দিকে সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত লেগে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-বাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী এমন তথ্যই জানিয়েছে। 

আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, জাহাজটি ইরানের অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ দক্ষিণ দিকের নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করছিল। এ সময় বারবার সতর্ক করা হলেও জাহাজটি সেই পথ ব্যবহার করে। একপর্যায়ে সেটি সমুদ্রে পেতে রাখা নৌমাইনে আঘাত হানলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।

আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দফতরের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এর আগে একই ধরনের ঘটনায় তেলবাহী জাহাজ বিস্ফোরণের ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট জাহাজটি সেখান থেকে শিক্ষা নেয়নি। বরং মার্কিন যুদ্ধবিমানের নিরাপত্তার ওপর ভরসা করে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করেছে।

আইআরজিসি নৌবাহিনী আরও জানায়, হরমুজ প্রণালীতে তারা পূর্ণ দৃঢ়তা ও কঠোরতার সাথে নিয়ন্ত্রণ বজায় রাখছে।