...|...|...

বিশ্ব

ইরানের সাথে চুক্তির দরকার নেই, হরমুজ এখন আমাদের হাতে: ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩৮
Shares
ইরানের সাথে চুক্তির দরকার নেই, হরমুজ এখন আমাদের হাতে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের সাথে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এখন ইরানের অর্থ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

আল-জাজিরার বরাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সাথে আমাদের কোনো চুক্তির দরকার নেই। সেই দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। তাদের শত শত বিলিয়ন ডলার অর্থ এখন আমাদের নিয়ন্ত্রণে, আর তাদের প্রণালীও আমাদের হাতে।

ট্রাম্পের এই বক্তব্যে তিনি ‘তাদের প্রণালী’ বলতে হরমুজ প্রণালীকেই বোঝান বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস পরিবহনের জন্য এই নৌপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পোস্টে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ভ্যান্সের উচিত যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহর ও অঙ্গরাজ্যগুলোতে যে ‘ব্যাপক দুর্নীতি ও অপরাধ’ চলছে, সেদিকে পূর্ণ মনোযোগ দেওয়া।