জিরে বাটা ও আলু দিয়ে সুস্বাদু ট্যাংরা মাছের হালকা ঝোল বানাতে প্রয়োজন ট্যাংরা মাছ, আলু, জিরে বাটা, হলুদ গুঁড়ো এবং কাঁচা লঙ্কা।
এটি গরম ভাতের সাথে দারুণ মানায়।
রান্নার উপকরণ ট্যাংরা মাছ: ২৫০ গ্রাম (ভালো করে ধুয়ে নেওয়া)
আলু: ২টি (লম্বা করে কাটা)
জিরে বাটা: ১ বড় চামচ
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো বা চেরা কাঁচা লঙ্কা: স্বাদমতো
ফোড়নের জন্য: কালো জিরে বা জিরে ও তেজপাতা
সর্ষের তেল:২ কাপ
লবণ ও পানি: পরিমাণমতো
রান্নার ধাপ
প্রথমে ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে নিন। কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে রাখুন।
এরপর ওই তেলেই লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে হালকা লালচে করে ভেজে তুলে রাখুন।
এবারএকই কড়াইতে আরও অল্প পরিমাণ তেল দিয়ে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়নে দিন। এবার জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং সামান্য পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন।
তারপরে কষানো মশলায় ভেজে রাখা আলু দিয়ে একটু নেড়ে পরিমাণমতো পানি দিন। ঝোল ফুটে উঠলে ও আলু সেদ্ধ হলে ভেজে রাখা মাছগুলো ঝোলে ছেড়ে দিন। ঝোল আপনার পছন্দমতো ঘন হলে নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিন।

