যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা পেপার মিলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ৬ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: যমুনা পেপার মিলস লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার
বিভাগ: মার্কেটিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: বাজারে ডুপ্লেক্স বোর্ড, আর্ট কার্ড ও সুইডিশ বোর্ড পেপার বিক্রয়ের দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: কমপক্ষে ৩৭ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: শিল্পের মানদণ্ড ও অভিজ্ঞতার সাথে সামঞ্জস্যপূর্ণ আকর্ষণীয় বেতন।
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ও বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে নির্ধারিত লিংকে প্রবেশ করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬

