...|...|...

চাকরি

ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে অ্যাপেক্স, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে বিমা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, সকাল ১১:৫০
Shares
ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে অ্যাপেক্স, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে বিমা

ছবি: সংগৃহীত

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ৬ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
পদের নাম: ম্যানেজার
বিভাগ: রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট
পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: রসায়নে বিএসসি/এমএসসি অথবা পলিমার সায়েন্স বা টেকনোলজিতে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বিল অফ মেটেরিয়ালস সহ টেকনিক্যাল স্পেসিফিকেশন শিট তৈরিতে হাতে-কলমে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ থেকে ৮ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: পারিশ্রমিক বা বেতন কাঠামো সংশ্লিষ্ট শিল্পের মান অনুযায়ী এবং আলোচনার সাপেক্ষে নির্ধারিত হবে। 
অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনাজনিত ও হাসপাতালে ভর্তিকালীন চিকিৎসার জন্য), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়, ডে-কেয়ার সুবিধা, অ্যাপেক্সের পণ্য ক্রয়ে 'অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট' বা বিশেষ ছাড়। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।