ব্র্যাক ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়টির এইচআর ডিপার্টমেন্টে সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ইউনিভার্সিটি
পদের নাম: সিনিয়র অফিসার
বিভাগ: এইচআর ডিপার্টমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: নিয়োগসংক্রান্ত বিশ্লেষণ ও ড্যাশবোর্ড তৈরির জন্য মাইক্রোসফট এক্সেল, গুগল শিটস এবং রিপোর্টিং টুলস ব্যবহারে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন এখানে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬

