...|...|...

সারাদেশ

জনতা ব্যাংকের ঋণ: এস আলমের বিরুদ্ধে মামলা

জনতা ব্যাংকের ঋণ: এস আলমের বিরুদ্ধে মামলা

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, রাত ৩:৫৭ | আপডেট: ২০ আগস্ট ২০২৬, রাত ৮:৫৮
Shares
জনতা ব্যাংকের ঋণ: এস আলমের বিরুদ্ধে মামলা


জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় ৩ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ ডিসেম্বর) দুদক চট্টগ্রাম কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়।

দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ জানান, দুই মামলায় মোট ৬৮ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে এক মামলায় এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদসহ ৩২ জন এবং অপর মামলায় ৩৬ জন আসামি।

দুদকের এক মামলায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে কোভিড প্রণোদনা, এলটিআর লোনসহ বিভিন্ন খাতে ঋণ নিয়ে ২,০৩২ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় সাইফুল আলম মাসুদকে প্রধান আসামি করা হয়েছে।

অপর মামলায় এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের নামে ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত বিভিন্ন উপায়ে ঋণ নিয়ে ১,১৫২ কোটি ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এতে প্রতিষ্ঠানটির পরিচালক শাহানা ফেরদৌস, এমডি মিসকাত আহমেদ এবং জনতা ব্যাংকের ২১ জন কর্মকর্তাসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে।

দুটি মামলাতেই আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২-এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।