...|...|...

রাজনীতি

ছাত্রদলের নতুন কমিটি

ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় ডজনের বেশি নেতা

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, বিকেল ৫:২৭ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫৬
Shares
ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় ডজনের বেশি নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন নেতৃত্ব ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিএনপির নীতিনির্ধারণী পর্যায় ও ছাত্রদলের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হতে পারে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এক ডজনের বেশি নেতার নাম আলোচনায় রয়েছে।

জানা গেছে, পদ প্রত্যাশীদের দৌড়ে সভাপতি পদে সবচেয়ে বেশি আলোচনায় আছেন ছাত্রদলের বর্তমান কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম (বিন্দু)। 

এ ছাড়াও আলোচনার তালিকায় উচ্চারিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ, সহসভাপতি জিয়া উদ্দিন বাসেত, জেষ্ঠ্য যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহসভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ ও সহসভাপতি ইজাজুল কবির রুয়েলের নাম।  

এ ব্যাপারে বিএনপির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, নতুন কমিটি গঠনে আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং ক্লিন ইমেজকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে শীর্ষ পদপ্রত্যাশীরা শেষ মুহূর্তের সাংগঠনিক তৎপরতা ও লবিং চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ মার্চ মো. রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। পরে একই বছরের ১৫ জুন ৩৯ জন সহ-সভাপতি ও ১১১ জন যুগ্ম সাধারণ সম্পাদকসহ মোট ২৬০ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।