...|...|...

সারাদেশ

চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩২
Shares
চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

গ্রেফতার আওয়ামী লীগ নেতা মো. বকুল উদ্দীন মিল্টন। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. বকুল উদ্দীন মিল্টনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। গতকাল শুক্রবার দিবাগত রাত এগারোটার দিকে উপজেলার হাবিবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ। আটক মিল্টন সীমান্ত ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

জীবননগর থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে জীবননগর থানায় মামলা রয়েছে। আজ শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।