জামালপুরের বকশীগঞ্জে বাস চাপায় বউ- শ্বাশুড়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা- বকশীগঞ্জ মহা সড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাস ও হেলপারকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন নিলক্ষিয়া ঠাকুর পাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার ছেলের বউ ফরিদা বেগম (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে , শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা শান্তুি পরিবহন নামে একটি বাস বকশীগঞ্জ উপজেলার ঠাকুর পাড়া হয়ে কুড়িগ্রামের রৌমারী যাচ্ছিলেন। বাসটি বকশীগঞ্জের ঠাকুর পাড়া এলাকা অতিক্রম করার সময় সকাল ৬ টায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্বাশুড়ি উফেজা বেগম (৬৫) ও তার ছেলের বউ ফরিদা বেগম (৪০) কে চাপা দিলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
এঘটনায় ঘাতক বাস ও বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করা হয়। বউ- শ্বাশুড়ির মৃত্যুর খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘাতক বাসটি জব্দ করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, ঘাতক বাস ও হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


