...|...|...

সারাদেশ

চুরির মামলায় গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২১ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২৪
Shares
চুরির মামলায় গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী গ্রেফতার

এমপি প্রার্থী কেএম ফরিদ আমিন। ছবি: সংগৃহীত

ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতারি পরোয়ানা থাকায় গণঅধিকার পরিষদের মনোনীত কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের এমপি প্রার্থী কেএম ফরিদ আমিনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) ভোররাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে চৌদ্দগ্রাম থানা-পুলিশ।

ফরিদ আমিন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক।

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার একটি ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফরিদ আমিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ওই সময় তিনি ব্যাংকের চালক হিসেবে কর্মরত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এদিকে, ফরিদ আমিনের বিরুদ্ধে তার বাবাকে মারধরের অভিযোগও রয়েছে। গত বছরের ৪ ডিসেম্বর তার বাবা রুহুল আমিন এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন। ছেলের শাস্তির দাবিতে একই বছরের ৮ ডিসেম্বর সংবাদ সম্মেলনও করেন তিনি।