...|...|...

জাতীয়

চাঁদা বৈধ কিন্তু চাঁদাবাজি বৈধ না: নৌপরিবহন মন্ত্রী

চাঁদা বৈধ কিন্তু চাঁদাবাজি বৈধ না: নৌপরিবহন মন্ত্রী

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৫:১৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:২৫
Shares
চাঁদা বৈধ কিন্তু চাঁদাবাজি বৈধ না: নৌপরিবহন মন্ত্রী

‘বাস মালিক ও সমিতি সংগঠন যদি সমঝোতার ভিত্তিতে চাঁদা গ্রহণ করে, সেটা বৈধ।  কিন্তু অবৈধ উপায়ে কেউ চাঁদাবাজি করলে সেটা বৈধ হবে না। এটা হতে দেব না।’

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঈদ-পূর্ববর্তী নৌযাত্রা নির্বিঘ্নে করার প্রস্তুতি সভার পর মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের পরিবহন খাতে বড় কোনো পরিবর্তন হয়নি, আমাদের জীবনযাত্রার মানেও কোনো পরিবর্তন হয়নি। 

চাঁদাবাজি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তো মসজিদ কমিটিতে আছি, সেখানে চাঁদা দেই।  আমি রিহ্যাবের সদস্য, প্রতিবছর চাঁদা দেই।  আমি দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আমাকে সেখানে চাঁদা দিতে হয়।  এগুলোকে কি অবৈধ বলবেন?

ঢাকায় ট্রাক থামিয়ে যে চাঁদা নেয়া হয়, সেটা বৈধ কি না,  এমন প্রশ্নে মন্ত্রী বলেন, আমি তো সেটা বলছি না।  কিন্তু নিজেদের কল্যাণে ট্রাক মালিক সমিতি যে টাকাটা নেয়, সেটা বৈধ।  যারা পথে অবৈধভাবে টাকা নেবে, সেটা তো অবৈধ।  কেউ যদি নির্দিষ্টভাবে বলেন যে কোথাও চাঁদা নেয়া হচ্ছে, তবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা তৎপর আছি।

ঈদযাত্রায় স্বস্তি আনতে নতুন কী পদক্ষেপ নেয়া হচ্ছে- এমন প্রশ্নে তিনি বলেন, আমরা সফলভাবে ঈদযাত্রা সম্পন্ন করতে চাই।  আমাদের পরিবহন খাতে বড় কোনো পরিবর্তন হয়নি, আমাদের জীবনযাত্রার মানেও কোনো পরিবর্তন হয়নি।  আমাদের যাত্রার মানেরও কোনো পরিবর্তন হয়নি।  সেটা যাতে যাত্রীর সাথে যথাযথভাবে কার্যকর হয়, সে বিষয়ে জোরালো ভূমিকা রাখছি।