...|...|...

আবহাওয়া

চলমান মৃদু তাপপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া-অফিস

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, সকাল ১১:০৭ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, বিকেল ৪:৫৬
Shares
চলমান মৃদু তাপপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া-অফিস

রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, তা কিছু কিছু জায়গায় কমতে পারে গরমের দাপট। সেই সাথে সারা দেশে গরম কমার সম্ভাবনা রয়েছে। 

সোমবার (২৯ জুন) সকালে আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সেই সাথে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃষ্টি নিয়ে সংস্থাটি বলছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং দেশের অন্যত্র তা মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে— এমন অবস্থায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে। 

এদিকে রবিবার (২৮ জুন) সকাল ৬টা থেকে সেমাবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নীলফামারীর সৈয়দপুরে ১১৪ মিলিমিটার।