...|...|...

চট্টগ্রাম

চকরিয়ায় পাহাড় ধসে ঘুমন্ত দুইজনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, সকাল ৭:২৮ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৪৭
Shares
চকরিয়ায় পাহাড় ধসে ঘুমন্ত দুইজনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় পাহাড় ধসে দুই জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ( জুলাই) দিনগত রাত আনুমানিক ২টার দিকে টানা বৃষ্টির কারণে দুর্ঘটনা ঘটে। পাহাড়ের একটি অংশ ধসে বসতঘরের ওপর পড়লে ঘুমন্ত অবস্থায় চাপা পড়েন তারা। নিহতরা হলেন মছনিয়াকাটার আব্দুল মজিদের ছেলে তৌসিফ (১২) একই এলাকার মৃত কাজলের মেয়ে রুমি আক্তার (১৭) 

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে পাহাড় ধসের পর আশপাশের লোকজন উদ্ধারকাজে অংশ নেন। ধ্বংসস্তূপ সরিয়ে দুইজনকে উদ্ধার করা হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।

রাতের সময় হওয়ায় প্রশাসনের কোনো কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। স্থানীয়রা জানান, বিষয়টি সকালে প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। টানা বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।