...|...|...

বিশ্ব

গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহীর মৃত্যু

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, সকাল ৭:৪৮ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, রাত ৮:০৫
Shares
গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহীর মৃত্যু

গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত। ছবি: সংগৃহীত

গ্রিসে উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সাগরে আছড়ে পড়ে একটি ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা সব আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা মোট তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রিসের স্থানীয় দৈনিক পত্রিকা ‘কাঠিমেরিনি’ এক প্রতিবেদনে জানিয়েছে, বেল মডেলের হেলিকপ্টারটি কাছের একটি হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল এবং দ্বীপটির ওপর দিয়ে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আকাশে ওড়ার ঠিক পরপরই এটি সাগরের পানিতে পড়ে যায়।

দুর্ঘটনার নির্দিষ্ট কারণ এখনও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি এবং এ বিষয়ে তদন্ত চলছে। তবে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে, বিধ্বস্ত ওই হেলিকপ্টারের পাইলটকে মাত্র দুই মাস আগে নিয়োগ দেওয়া হয়েছিল।