...|...|...

সারাদেশ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, দুপুর ২:১৫ | আপডেট: ৫ অক্টোবর ২০২৬, দুপুর ২:৫৫
Shares
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসের চাপায় সোলাইমান মোল্লা (৭০) ও তার স্ত্রী শাহিদা বেগম (৬০) নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর মাঝিগাতী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলাইমান মোল্লা ও শাহিদা বেগম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার দেওলা এলাকার বাসিন্দা।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে একটি বাসে করে এসে ওই স্বামী-স্ত্রী ঘটনাস্থল কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্টান্ডে নামেন।

পরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পরে নিহতদের লাশ ভাঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতদের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার দেওলা এলাকায় বলেও তিনি জানান।