...|...|...

সারাদেশ

চাঁদপুরে জাল নোটসহ স্বামী-স্ত্রী আটক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:১৪
Shares
চাঁদপুরে জাল নোটসহ স্বামী-স্ত্রী আটক

জাল নোটসহ আটক স্বামী-স্ত্রী। ছবি: টাইমস টুডে

চাঁদপুরের মতলব উত্তরে অভিযান চালিয়ে ১৬ হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাতে এখলাছপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর বোরচর এলাকার তাদের বসতঘরে অভিযানে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, উপজেলার এখলাছপুর ইউনিয়নের উত্তর বোরচর এলাকার মৃত মঞ্জিল দেওয়ানের ছেলে নিজাম উদ্দিন (৩৯) এবং তার স্ত্রী রোজিনা বেগম (৩২)।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এসআই ময়নাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এখলাছপুর উত্তর বোরচরে আসামি নিজাম উদ্দিনের বসতঘরে অভিযান চালায়।
অভিযানে তাদের হেফাজত থেকে ১,০০০ টাকা মূল্যমানের ১৬টি জাল নোটের মোট ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া জানান, জাল টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।