...|...|...

খুলনা

খুলনায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, রাত ৩:৪৪ | আপডেট: ৫ আগস্ট ২০২৬, বিকেল ৩:৫৯
Shares
খুলনায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনার রূপসায় গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় ফেরদৌস হোসেন নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে শিয়ালী পুলিশ ক্যাম্প থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন। 

ফেরদৌস হোসেন যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।  তার পুলিশ সদস্য নাম্বার কং / ১১৬৪।

পুলিশ জানায়, কনস্টেবল ফেরদৌস হোসেন রূপসা উপজেলা ঘাটভোগের শিয়ালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।  শুক্রবার সন্ধ্যা থেকে ক্যাম্পে ফেরদৌস হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।  খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে ক্যাম্পের বাথরুমের ভেতর ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস নেওয়া অবস্থায় পাওয়া যায়।  পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমন জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি।  মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।  লাশ মর্গে পাঠানো হয়েছে।