...|...|...

রাজনীতি

খালেদা জিয়া দেশের সবচেয়ে নির্যাতিত নারী: মাহমুদা মিতু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, রাত ১১:০০ | আপডেট: ২০ আগস্ট ২০২৬, ভোর রাত ৫:৫২
Shares
খালেদা জিয়া দেশের সবচেয়ে নির্যাতিত নারী: মাহমুদা মিতু

ছবি: সংগৃহীত

জাতীয় নারী শক্তির সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, খালেদা জিয়া দেশের সবচেয়ে নির্যাতিত নারী। আপহসহীন নেত্রী তিনি।

শনিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মিতু বলেন, আপসহীন নেত্রী জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দেশের জন্য লড়েছেন। দেশের সবচেয়ে নির্যাতিত নারী বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, বিএনপি যদি জিয়া ব্যবসা করতে পারে আমরা জুলাই ব্যবসা করলে কীসের অসুবিধা। জুলাই ব্যবসা, হাদি ব্যবসা এসব চালু রাখতে হবে। মোদিবিরোধী আন্দোলনে ১৯ জন মারা গেছে- এই ব্যবসাও চালু রাখতে হবে। 

এনসিপি ব্রাহ্মণবাড়িয়া জেলার  আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও  শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ এবং জেলা উপজেলার এনসিপির নেতৃবৃন্দ।