...|...|...

ধর্ম

চিকিৎসকরাও অবাক

ক্যানসার থেকে বাঁচতে অলৌকিক ভূমিকা রাখল সূরা আর রহমান!

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০০
Shares
ক্যানসার থেকে বাঁচতে অলৌকিক ভূমিকা রাখল সূরা আর রহমান!

পাকিস্তানের জনপ্রিয় প্রবীণ অভিনেতা নওমান ইজাজ। ছবি: সংগৃহীত

মরণব্যাধি ক্যানসারের নাম শুনলেই যেখানে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, সেখানে এক অবিশ্বাস্য ও অলৌকিক ঘটনার কথা শেয়ার করলেন পাকিস্তানের জনপ্রিয় প্রবীণ অভিনেতা নওমান ইজাজ। ক্যানসার জয় করে পাকিস্তানি এই অভিনেতা কৃতিত্ব দিলেন ‘সূরা আর রহমান’কে!

সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে তিনি নিজের ক্যানসার জয়ের এক আবেগঘন অভিজ্ঞতা প্রকাশ করেছেন।
নওমান ইজাজ জানান, ২০২৪ সালের জুনে তার কানের কাছে একটি টিউমার এবং পেটে লিম্ফোমা (ক্যানসার) ধরা পড়ে।

অস্ত্রোপচারের মাধ্যমে একটি টিউমার অপসারণের পর চিকিৎসকরা তাকে কেমোথেরাপি নেওয়ার পরামর্শ দেন। রোগ ধরা পড়ার পর মানসিক ও আধ্যাত্মিক শক্তির খোঁজে বন্ধু গোহর বাটের পরামর্শে তিনি প্রতিদিন নিয়মিত 'সূরা আর-রহমান' তিলাওয়াত শুরু করেন। এরপরই ঘটে সেই অলৌকিক ঘটনা!

২০২৪ সালের ২৩ জুলাই তার প্রথম কেমোথেরাপি নেওয়ার কথা ছিল। কিন্তু এর ঠিক একদিন আগে ২২ জুলাই চিকিৎসকরা পুনরায় পরীক্ষা করে অবাক হয়ে যান। নতুন স্ক্যানে দেখা যায়, তার শরীরে ক্যানসার বা অন্য কোনো টিউমারের আর কোনো অস্তিত্বই নেই!

ফলে চিকিৎসকরা তার কেমোথেরাপি বাতিল ঘোষণা করেন। ক্যানসারের মতো যন্ত্রণাদায়ক চিকিৎসা ছাড়াই আল্লাহর বিশেষ রহমতে সুস্থ হয়ে ওঠাকে তিনি 'জীবন্ত অলৌকিকতা' বা মিরাকল বলে অভিহিত করেছেন।

সেই থেকে আজ পর্যন্ত প্রতিদিন নিয়ম করে সূরা আর-রহমান তিলাওয়াত করা তার জীবনের অন্যতম অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার এই বিশ্বাসের গল্পটি এখন লাখো মানুষের মাঝে অনুপ্রেরণা জোগাচ্ছে!

সূত্র:জিও নিউজ