...|...|...

সারাদেশ

কুষ্টিয়ায় তরুণীকে ছুরিকাঘাতের ঘটনায় আমির হামজার উদ্বেগ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, রাত ১১:১৬
Shares
কুষ্টিয়ায় তরুণীকে ছুরিকাঘাতের ঘটনায় আমির হামজার উদ্বেগ

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া শহরে দিনের আলোতে এক তরুণীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে মুফতি আমির হামজা বলেন, ‘একটি সভ্য সমাজে নারীকে এভাবে প্রকাশ্যে সহিংসতার শিকার হতে হবে—এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নারীর নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবারের নয়, রাষ্ট্র ও প্রশাসনেরও দায়িত্ব।’

তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, কুষ্টিয়ার প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অপরাধীর পরিচয় বা প্রভাব যা-ই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। কুষ্টিয়াকে নিরাপদ রাখতে অপরাধের বিরুদ্ধে সবার সম্মিলিত অবস্থান জরুরি।

বিবৃতির শেষাংশে আহত তরুণীর দ্রুত সুস্থতা কামনা করেন সংসদ সদস্য মুফতি আমির হামজা।