...|...|...

সারাদেশ

কুমিল্লায় মাটি খুঁড়তেই মিলল মর্টার সেল

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, রাত ১২:৩৫
Shares
কুমিল্লায় মাটি খুঁড়তেই মিলল মর্টার সেল

ছবি: টাইমস টুডে

কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়িতে ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় মর্টার সেল সদৃশ একটি বস্তু পাওয়া গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে সেটি পুলিশ পাহারায় রয়েছে।

রবিবার (১ নভেম্বর) উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা দক্ষিণ পাড়ার মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সৈয়দ আহমদ মাস্টারের নিজস্ব জমিতে ভবন নির্মাণের জন্য পিলারের গর্ত খোঁড়ার কাজ চলছিল। এ সময় মাটির নিচে মর্টার সেল সদৃশ বস্তুটি দেখতে পান শ্রমিকরা। বিষয়টি ছড়িয়ে পড়লে বস্তুটি দেখতে বাড়িতে স্থানীয় লোকজনের ভিড় জমে।

খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি নিজেদের হেফাজতে নেয়। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে সেখানে পাহারার ব্যবস্থা করা হয়।

চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) সামছুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মর্টার সেলটি বর্তমানে পুলিশ পাহারায় রয়েছে। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে এটি নিষ্ক্রিয় করবে।