...|...|...

সারাদেশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী রাতভর অভিযান, আটক ২৫৪

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:১৯ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২৯
Shares
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী রাতভর অভিযান, আটক ২৫৪

কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে জেলা পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে চালানো এ অভিযানের বিষয়টি রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

তিনি জানান, জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা নগরীসহ প্রতিটি থানা এলাকার কিশোরদের উৎপাত রয়েছে—এমন বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। আটক ব্যক্তিদের অপরাধের সাথে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এই কর্মকর্তা আরও জানান, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।