...|...|...

লাইফস্টাইল

এসির চেয়েও বেশি বিদ্যুৎ বিল আসে যেসব গ্যাজেটে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, সকাল ১১:৫০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০২
Shares
এসির চেয়েও বেশি বিদ্যুৎ বিল আসে যেসব গ্যাজেটে

এসির চেয়েও বেশি বিদ্যুৎ বিল আসে যেসব গ্যাজেটে। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ বিল বাড়লেই অনেকের প্রথম সন্দেহ যায় এসির দিকে। ধারণা করা হয়, ঘরে এসি চলার কারণেই খরচ বেড়ে যাচ্ছে। তবে বাস্তবে এসির পাশাপাশি এমন কিছু পরিচিত বৈদ্যুতিক যন্ত্র রয়েছে, যেগুলো অল্প সময় ব্যবহার করেও বড় পরিমাণ বিদ্যুৎ খরচ করে।

বিদ্যুৎ খরচের বিষয়টি নির্ভর করে মূলত যন্ত্রের ক্ষমতা বা ওয়াট এবং কতক্ষণ সেটি ব্যবহার করা হচ্ছে তার ওপর। বেশি ক্ষমতাসম্পন্ন যন্ত্র কম সময় চললেও অনেক সময় বেশি বিদ্যুৎ ব্যবহার করে ফেলে।

সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচকারী যন্ত্রগুলোর একটি হলো গিজার বা ওয়াটার হিটার। সাধারণ গিজারের ক্ষমতা প্রায় ৩ হাজার ওয়াট পর্যন্ত হতে পারে। এক ঘণ্টা চালু থাকলে এটি প্রায় ৩ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারে। যদিও গোসলের সময় সীমিত ব্যবহারের কারণে অনেকের নজরে এর প্রভাব কম পড়ে।

ছোট আকারের হলেও হেয়ার ড্রায়ারও বিদ্যুৎ খরচের দিক থেকে বেশ শক্তিশালী। প্রায় ২২০০ ওয়াট ক্ষমতার একটি হেয়ার ড্রায়ার এক ঘণ্টা চললে ২.২ ইউনিটের মতো বিদ্যুৎ খরচ করতে পারে। প্রতিদিন নিয়মিত ব্যবহার করলে মাস শেষে এর প্রভাব দেখা যেতে পারে।

দ্রুত রান্নার সুবিধার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে ইন্ডাকশন কুকার। তবে সুবিধার পাশাপাশি এটি বিদ্যুৎ খরচও বাড়ায়। প্রায় ২১০০ ওয়াট ক্ষমতার এই যন্ত্র এক ঘণ্টায় দুই ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করতে পারে। দীর্ঘ সময় রান্নার কাজে ব্যবহার করলে বিল বাড়া স্বাভাবিক।

এছাড়া ইলেকট্রিক কেটলিও নিয়মিত ব্যবহৃত একটি উচ্চ ক্ষমতার যন্ত্র। পানি গরম বা চা তৈরির কাজে ব্যবহৃত এই যন্ত্র সাধারণত প্রায় ২২০০ ওয়াট ক্ষমতায় চলে। একবারে অল্প সময় ব্যবহারে খরচ কম হলেও দিনে একাধিকবার চালালে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বেড়ে যায়।

খাবার গরম করার জন্য ব্যবহৃত মাইক্রোওয়েভ ওভেনও বিদ্যুৎ খরচের তালিকায় রয়েছে। প্রায় ২১০০ ওয়াট ক্ষমতার এই যন্ত্র দীর্ঘ সময় চালু থাকলে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে।