...|...|...

জাতীয়

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:২০
Shares
এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি : সংগৃহীত

চার দিনের সরকারি সফরে জাপান গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে 

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এশিয়ার বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণে আয়োজিত এই আন্তর্জাতিক ক্রীড়া আসরের বিভিন্ন কার্যক্রমেও তিনি অংশ নেবেন।

সফরকালে সেনাপ্রধান এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। একই সাথে তিনি এশিয়ান গেমসের আয়োজক ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

এসব বৈঠকে ক্রীড়া ও অলিম্পিক কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক জোরদারের বিষয়ও আলোচনায় আসতে পারে।

জাপানের আইচি ও নাগোয়া অঞ্চলে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে ঘিরে এ সফর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যক্রমের দিক থেকেও গুরুত্বপূর্ণ। সফরের মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়া সংগঠনগুলোর কর্মকর্তাদের সাথে বাংলাদেশের প্রতিনিধিদের যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হবে। চার দিনের সফর শেষে সেনাবাহিনী প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।