...|...|...

জাতীয়

এনবিআরের ২৬৬ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৪২ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৩১
Shares
এনবিআরের ২৬৬ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২৬৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩-এর দ্বিতীয় সচিব মো. জাকির হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থ বিবেচনায় নিয়ে ২৬৬ সহকারী রাজস্ব কর্মকর্তার বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কর্মস্থলে তাদের পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রজ্ঞাপনে প্রত্যেক কর্মকর্তার নতুন কর্মস্থল ও পদায়নের বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।