...|...|...

জাতীয়

জনগণের এক পয়সাও অপচয় হবে না: অর্থমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪০ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৮
Shares
জনগণের এক পয়সাও অপচয় হবে না: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

জনগণের একটি পয়সাও যেন অপচয় না হয়, সে বিষয়টি মাথায় রেখেই সরকারি ব্যয় নির্ধারণ করা হচ্ছে। মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর এনবিআর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সরকার যেকোনো প্রকল্প বাস্তবায়নে অত্যন্ত সচেতন। জনগণের একটি পয়সাও যেন অপচয় না হয়, সে বিষয়টি মাথায় রেখেই সরকারি ব্যয় নির্ধারণ করা হচ্ছে। সার্বিক বিবেচনায় দেশের অর্থনীতি বর্তমানে সঠিক পথেই এগোচ্ছে।

আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) ঋণ চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে চলমান ঋণ চুক্তির প্রক্রিয়া আগামী বছরের জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। এছাড়া চলতি সংসদ অধিবেশনেই জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর  বিভক্ত করে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত বিল উত্থাপন করা হবে ।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে কাঙ্ক্ষিত রাজস্ব আহরণ না হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ভ্যাট ও কাস্টমসে ১৪ শতাংশ প্রবৃদ্ধি থাকলেও ভ্যাট আদায়ের গতি কিছুটা মন্থর রয়েছে। তবে খুব দ্রুতই এই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং আগামীতে রাজস্ব আদায় আরও বৃদ্ধি পাবে।