...|...|...

জাতীয়

এখনও প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় দিল্লি: ভারতীয় হাইকমিশনার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, রাত ৯:৪৩ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:১২
Shares
এখনও প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় দিল্লি: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য দিল্লি এখনো অপেক্ষা করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (১৮ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের কাছে ভারতীয় প্রধানমন্ত্রীর আশ্বাস রয়েছে- প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে দুই দেশের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছে।

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক বিশ্বাসের ওপর গুরুত্ব দিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, বর্তমান প্রশাসন ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে কাজ করছে, ভারতও একই কথায় বিশ্বাসী।

তিনি বলেন, অতীত ভুলে যাওয়ার প্রয়োজন নেই। তবে নতুন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সুযোগ রয়েছে। দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যু থাকতেই পারে, তবে আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ককে আরও উচ্চতায় নেওয়ার সুযোগ রয়েছে।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী এবং ভারত তাকে আমন্ত্রণ জানিয়েছে।