...|...|...

জাতীয়

‘মৈত্রী এক্সপ্রেস’ পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর: ভারতীয় হাইকমিশনার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:১৮ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩৩
Shares
‘মৈত্রী এক্সপ্রেস’ পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর: ভারতীয় হাইকমিশনার

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন ‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে খুব শিগগিরই ভালো খবর পাওয়া যাবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, রাজনৈতিক কথা আলাদা বিষয়। আজকে রাজনৈতিক কথাবার্তার মধ্যে ঢুকতে চাই না।  

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সাথে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আজ সাধারণ মানুষ নিয়ে কথা হয়েছে। সাধারণ মানুষ রেল যোগাযোগ চায়। মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকলেও মালবহন বন্ধ থাকেনি, বরং প্রায় দ্বিগুণ হয়েছে। এর অর্থ বাণিজ্য চলছে। এই বাণিজ্য আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেটি নিয়ে কথা হয়েছে। সড়ক, রেল ও জলপথ নিয়ে কথা হয়েছে।

দীনেশ ত্রিবেদী বলেন, এখন ৬-৭ ঘণ্টা লাগছে যাতায়াতে। পদ্মা সেতু কিংবা অন্য কোনো পথ ব্যবহার করে কীভাবে ৩ ঘণ্টা কমানো যায়, সেটি নিয়ে কথা হচ্ছে। মৈত্রী এক্সপ্রেস চালু নিয়ে মিটিং চলছে।

তিনি বলেন, আজ সকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সব দিক থেকে তার কাছে অনেককিছু শেখার আছে। সাক্ষাৎ করে খুব ভালো লেগেছে।