...|...|...

খেলা

এক গোল ও দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায়

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, সকাল ৭:৩৯ | আপডেট: ৭ অক্টোবর ২০২৬, সকাল ৮:৪২
Shares
এক গোল ও দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায়

মেসির গোলের হাসি। ছবি: রয়টার্স

আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের রূপকথার মতো ইতি টানলেন ফুটবল মহানায়ক লিওনেল মেসি। বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে নিজের বিদায়ী ম্যাচে বেনিনের বিরুদ্ধে ৩-০ গোলের জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন তিনি। পুরো ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করে নিজে এক গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুই গোল।

মনুমেন্তালে ভালোবাসার জোয়ার ও আবেগঘন মুহূর্ত ম্যাচ শুরুর আগে থেকেই গ্যালারিজুড়ে ছিল আতশবাজির রোশনাই ও ভক্তদের আবেগঘন অভিবাদন। আন্তর্জাতিক ফুটবলে শেষবারের মতো মাঠে নামার সময় সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন এই মহাতারকা। মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচের ১০ম মিনিটে খেলা থামিয়ে দেওয়া হয়; এ সময় গ্যালারিতে উপস্থিত সব দর্শক দাঁড়িয়ে করতালি ও স্লোগানে প্রিয় তারকাকে অভিবাদন জানান।

সতীর্থ নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজের  দিয়ে দুটি গোল করানোর পর নিজেও গোল করেন লিওনেল মেসি। গোল নম্বর ১২৬!

বেনিন বক্সে অগাস্টিন জিয়াই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ৭১ মিনিটে বল স্পটে বসিয়ে মেসি যে কিক নিয়েছেন, সেটি ধরারই উপায় ছিল না বেনিন গোলকিপারের। একে তো ভুল দিকে ঝাঁপিয়েছেন, তার ওপর জোরাল গতিতে বলটা গেছে ওপরের কোণায়।

গোলের পর মেসিকে বৃত্তের মাঝে রেখে উদ্‌যাপন করেছেন সতীর্থরা।

এর কিছু সময় পর খেলা শেষের বাঁশি বাজালেন রেফারি। ৩ : ০ গোলে বেনিন কে হারিয়ে মেসির বিদায়ী ম্যাচে জিতে গেল আর্জেন্টিনা। এই শেষ শুধু আর্জেন্টিনা-বেনিন ম্যাচের নয়, আর্জেন্টিনার জার্সিতে মেসি নামের এক অতিমানবের আন্তর্জাতিক ক্যারিয়ারেরও।

দেশের ফুটবলকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়ে হাসিমুখে আন্তর্জাতিক ফুটবলের সবুজ গালিচাকে বিদায় বললেন এই কিংবদন্তি।