...|...|...

শিক্ষা

এইচএসসিতে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ প্রকাশ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, বিকেল ৩:১০ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৯
Shares
এইচএসসিতে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ প্রকাশ

ছবি: টাইমস টুডে

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর। এতে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

বুধবার (৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন, এমন শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ শুরু হবে আগামী ৫ নভেম্বর। চলবে ৯ নভেম্বর পর্যন্ত। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর।

সাপ্লিমেন্টারি পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কারা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন, সেই তালিকাও প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক জানিয়েছিলেন, দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন। সে সময় তিনি জানান, দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ২২ হাজার ৯০৫। তাঁদের এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি।