...|...|...

সংবাদ

উৎসবমুখর পরিবেশে উত্তরা প্রেসক্লাব নির্বাচন, ঘোষণা হলো পূর্ণাঙ্গ কমিটি

উত্তরা প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, রাত ১:২৬ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:০৪
Shares
উৎসবমুখর পরিবেশে উত্তরা প্রেসক্লাব নির্বাচন, ঘোষণা হলো পূর্ণাঙ্গ কমিটি

 উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উত্তরা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬। মঙ্গলবার (২২ জুলাই) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচনে মোট ১১৭ জন ভোটারের মধ্যে ১১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৩টি ভোট বাতিল হয় এবং বৈধ ভোটের সংখ্যা ছিল ১১০।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে বদরুল আলম মজুমদার, সিনিয়র সহ-সভাপতি পদে মানিক খান, সহ-সভাপতি পদে মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে মাহতাব ফারাহী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওয়াহিদ আব্দুল রাজীব, সাংগঠনিক সম্পাদক পদে শিপার মাহমুদ, অর্থ সম্পাদক পদে শাহজালাল জুয়েল, দপ্তর সম্পাদক পদে রেজাউর রহমান (আল-আমিন),প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইব্রাহিম হাসান,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বপন রানা সোহেল, সমাজসেবা সম্পাদক পদে আবুল কালাম আজাদ এবং কার্যকরী সদস্য পদে আবুর রউফ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে সহকর্মী সাংবাদিক ও সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান। এসময় নবনির্বাচিত প্রতিনিধিরা বলেন, সদস্যদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, পেশাদার সাংবাদিকতার পরিবেশ সুদৃঢ় করা এবং উত্তরা প্রেসক্লাবকে আরও ঐক্যবদ্ধ, আধুনিক ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য।

নির্বাচন কমিশন জানায়, পুরো নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন হয়েছে। তারা নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। নবনির্বাচিত কমিটি আগামী ২০২৬–২০২৮ মেয়াদে উত্তরা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে কাজ করবে।