...|...|...

বিশ্ব

ইসরায়েলি হামলায় গাজায় পাঁচজন নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪০
Shares
ইসরায়েলি হামলায় গাজায় পাঁচজন নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার তেল আল-হাওয়া এলাকায় এক রক্তক্ষয়ী হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। বুধবার (৩০ সেপ্টেম্বর) চালানো এই হামলায় অন্তত পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তেল আল-হাওয়ায় একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। তবে নিহত ব্যক্তিরা গাড়ির ভেতর ছিলেন নাকি পথচারী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানের অজুহাতে গাজায় নির্বিচারে গণহত্যা শুরু করে ইসরায়েল। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রতিদিন ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালালেও প্রতিবারই হামাস সদস্যদের দমনের অজুহাত দাঁড় করায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই ধারাবাহিক হামলায় গাজায় এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বড় একটি অংশই নারী ও শিশু।

যুদ্ধবিরতির পর থেকে হামাস নতুন করে কোনো পাল্টা হামলা না চালালেও প্রতিদিনই উপত্যকাটিতে রক্তপাত ঘটাচ্ছে ইসরায়েল। এতে করে আসন্ন শীতের আগে ফিলিস্তিনিদের মধ্যে মানবিক বিপর্যয় ও চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।