...|...|...

বিশ্ব

ইরানের সাথে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, রাত ১০:০৫
Shares
ইরানের সাথে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরানের সাথে একটি স্থায়ী চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার লক্ষ্য, এমন চুক্তির মাধ্যমে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।

মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানান ট্রাম্প।

তিনি বলেন, ইরানে সরকার পরিবর্তনের বিষয়ে কখনোই খুব বেশি আগ্রহী ছিলেন না তিনি। তবে দেশটির শীর্ষ নেতৃত্বের ওপর যুক্তরাষ্ট্রের হামলাকে শাসনব্যবস্থার জন্য বড় ধরনের পরিবর্তন হিসেবে উল্লেখ করেন।

ইরানের নতুন নেতৃত্বকে আগের তুলনায় ‘বেশি যুক্তিবাদী’ বলেও মন্তব্য করেন ট্রাম্প। তবে তার অভিযোগ, দেশটির নেতৃত্ব একদিন চুক্তিতে সম্মতি জানায়, পরদিনই আবার তা ভঙ্গ করে।

ট্রাম্পের ভাষ্য, ইরানের সঙ্গে এমন একটি সমঝোতা চান তিনি, যা দীর্ঘস্থায়ী হবে এবং দেশটিকে কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেবে না।