...|...|...

ঢাকা

ইবনে সিনা ফার্মার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:২৯ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:২৫
Shares
ইবনে সিনা ফার্মার আগুন নিয়ন্ত্রণে

ইবনে সিনা ফার্মার আগুন নিয়ন্ত্রণে। ছবি: টাইমস টুডে

গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ছয়টি ইউনিট কাজ করেছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ২২ মিনিটে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান।

তিনি জানান, গাজীপুরের সফিপুর এলাকার দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার স্টোরে আগুন দেখতে পেয়ে বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বিকেল ৪টা ৩৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট এবং গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যোগ দেয়। মোট ছয়টি ইউনিটের চেষ্টায় বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন লাগার কারণ ও এ ঘটনায় হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।