...|...|...

সারাদেশ

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, দুপুর ২:০২
Shares
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে পৌঁছেছে। এ ঘটনায় আরও কয়েকজন পর্যটক হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার দোলন আচার্য নিহতের সংখ্যা ১০ জনে পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে সকাল ৮টার দিকে সংস্থাটির তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।