...|...|...

সারাদেশ

কক্সবাজারে রিসোর্টে আগুন

পুলিশি হেফাজতে টুপটুপ রিসোর্টের ম্যানেজার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৫৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:২৬
Shares
পুলিশি হেফাজতে টুপটুপ রিসোর্টের ম্যানেজার

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার। তিনি জানান, মোহাম্মদ সুমনকে থানায় নেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে, একই দিন বিকেল ৩টার দিকে রিসোর্টটিতে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।